শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিখোঁজের দুইদিন পর নদীতে পাওয়া গেল বৃদ্ধের লাশ

মোহাম্মদ খাইরুল আমিন • 25 মে 2022, 08:06 সকাল • 206 বার পঠিত
নিখোঁজের দুইদিন পর নদীতে পাওয়া গেল বৃদ্ধের লাশ

সিলেট : গত (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন এরশাদ আলী। নিখোঁজের দুইদিন পর সুরমা নদীতে ভেসে উঠলো এরশাদ আলীর (৬২) মরদেহ।  

গত (২৪ মে) বিকেলে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল এলাকার সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে এসএমপির জালালাবাদ থানা পুলিশ।

মৃত এরশাদ আলী (৬২) নগরের ১০ নং ওয়ার্ডের কানিশাইল ১ নং সড়কের প্রত্যাশা-৪২ বাসার মৃত আব্দুল লতিফের ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করেন।
 
 জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল হাসান বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর বৃদ্ধের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।