শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

নিখোঁজ লাশ ২/৩ সপ্তাহ পর পাওয়া গেলে গোসল দিতে হবে কি না মাসায়েল

মোহাম্মদ খাইরুল আমিন • 24 অক্টোবর 2022, 05:06 বিকাল • 592 বার পঠিত
নিখোঁজ লাশ ২/৩ সপ্তাহ পর পাওয়া গেলে গোসল দিতে হবে কি না মাসায়েল

১২৩৯: প্রশ্ন
গত কয়েক দিন আগে সিডরের আঘাতে অনেক মানুষ মারা গেছে। অনেকে নিখোঁজ রয়েছে। অনেকের লাশ ২/৩ সপ্তাহ পরও পাওয়া যাচ্ছে। লাশগুলো পচে গলে যাওয়ার উপক্রম। আমাদের প্রশ্ন হল, এগুলোকে গোসল দিতে হবে কি না এবং গোসল দেওয়ার পদ্ধতি কী হবে?

উত্তর:
হাঁ, এ ধরনের লাশেরও গোসল দেওয়া জরুরি। অবশ্য পঁচে ফুলে যাওয়ার কারণে হাত লাগানো সম্ভব না হলে লাশের উপর শুধু পানি ঢেলে দেওয়াই যথেষ্ট।

-ফাতাওয়া তাতারখানিয়া ২/১৩৬, ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৮