শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিজের দেওয়া বক্তব্য অস্বীকার করলেন পররাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 22 আগস্ট 2022, 04:14 দুপুর • 283 বার পঠিত
নিজের দেওয়া বক্তব্য অস্বীকার করলেন পররাষ্ট্রমন্ত্রী

একটা বক্তব্য নিয়ে সমালোচনা ও চাপের মুখে আছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি চট্টগ্রামের অনুষ্ঠানে গত বৃহস্পতিবার দেওয়া নিজের দেওয়া বক্তব্য অস্বীকার করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘‘শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে- ভারতে গিয়ে এমন কথা বলিনি। এটা একটা ডাঁহা মিথ্যা কথা। নির্বাচন নিয়েও কোনো কথা বলিনি।’’

গত বৃহস্পতিবার সরকার ‘টিকিয়ে’ রাখা নিয়ে মন্তব্য করার পর তোপের মুখে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

বৃহস্পতিবার চট্টগ্রামের এক অনুষ্ঠানে তিনি বক্তৃতা করতে গিয়ে বলেছেন, ‘‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে…শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা অনুরোধ করেছি।’’

ওই বক্তব্যের পর মোমেন রাজনৈতিক অঙ্গনে সমালোচনায় পড়েছেন। এছাড়া তার পদত্যাগ চেয়ে আইনি নোটিসও পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। 

অবশ্য আজ এসব নিয়ে মোমেন সাফ বললেন, ‘‘আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তার ধারে কাছেও আমি নেই।’’