শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

নিজ এলাকার পরিচয় গোপন করে অন্য এলাকার পরিচয় দেওয়া শরীয়তে বৈধ কি?

মোহাম্মদ খাইরুল আমিন • 22 এপ্রিল 2026, 10:01 দুপুর • 113 বার পঠিত
নিজ এলাকার পরিচয় গোপন করে অন্য এলাকার পরিচয় দেওয়া শরীয়তে বৈধ কি?

প্রশ্ন:আমি চাকুরি করি চট্টগ্রামে। আমার দেশের বাড়ি বরিশালে। আমি নিজের অঞ্চলের পরিচয় দিতে সংকোচ বোধ করি বিধায় নিজেকে সিলেটবাসী হিসেবে পরিচয় দেই। প্রকাশ থাকে যে, সিলেটে আমার স্থাবর-অস্থাবর কোনো সম্পত্তি নেই। তবে মাঝে মাঝে যাওয়া হয়। এখন প্রশ্ন এই যে, নিজ অঞ্চলের পরিচয় গোপন করে সিলেট অঞ্চলের পরিচয় দেওয়ায় শরীয়তে কোনো বাধা আছে কি না?

উত্তর:এতে শুধু নিজের অঞ্চলের পরিচয় গোপন করা হয় না; বরং মিথ্যা বলা হচ্ছে। আর তা যে গুনাহ তা আপনিও জানেন।