নিজ বাসার,আম গাছে ঝুলছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দেহ
অনলাইন নিউজ পোর্টাল
•
07 মে 2021, 08:47 সকাল
•
148 বার পঠিত
নিজ বাসার পাশে আম গাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর কবীর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১২-১৩ সেশন শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা থেকে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।
আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাবো। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।