নেত্রকোনায় বয়স্ক ভিক্ষুককে অমানুষিক নির্যাতন
অনলাইন নিউজ পোর্টাল
•
29 এপ্রিল 2021, 10:20 দুপুর
•
778 বার পঠিত
নেত্রকোনার ধান চুরির অভিযোগে এক বয়স্ক ভিক্ষুককে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়েছে। ঘণ্টাব্যাপী অমানুষিক নির্যাতনের পর তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। ভিক্ষুককে পেটানোর একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আব্দুল বারেক নামের ওই ভিক্ষুকের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তিনি হাওরাঞ্চলে ধান কাটার সময় ভিক্ষা করতে এসেছিলেন।
মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাসুদ মিয়া তার ছোট ভাইয়ের উঠান থেকে আধা বস্তা ধান চুরির অভিযোগ এনে এ ঘটনা ঘটিয়েছেন।
এ ঘটনায় পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।