শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নেত্রকোনায় আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধস্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 25 মার্চ 2022, 05:39 বিকাল • 233 বার পঠিত
নেত্রকোনায় আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধস্ত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে বেশ কয়েকটি গ্রামের অন্তত দেড় শতাধিক কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি বিধস্ত হয়েছে।

জানা যায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জ উপজেলার ৩ নম্বর তেঁতুলিয়া ও ২ নম্বর বড়তলী বানিহারী ইউপিতে এ ঘটনা ঘটে।

আকস্মিক এ ঘূর্ণিঝড়ে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বসতঘর ভেঙে লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তাদের অনেকেই বসবাস করছেন খোলা আকাশের নিচে।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি বিধস্ত হয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি বিধস্ত হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জির সঙ্গে কথা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইউএনও বলেন, আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নিচ্ছি এবং তাদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।