শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে মৃত বেড়ে ২২, আহত ১০

মোহাম্মদ খাইরুল আমিন • 18 সেপ্টেম্বর 2022, 11:46 দুপুর • 264 বার পঠিত
নেপালে ভূমিধসে মৃত বেড়ে ২২, আহত ১০

নেপালে ভয়াবহ বৃষ্টিতে ভূমিধসে বিধ্বস্ত বাড়ি থেকে মরদেহ উদ্ধার করার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা। জানা যায়, এ পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

আজ রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থা জানায়, নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে ৪৫০ কিলোমিটার দূরে আচ্চাম জেলায় ভূমিধসের ঘটনাটি ঘটে।

পর্বত অধ্যুষিত হিমালয় রাষ্ট্রে বন্যা ও ভূমিধস বিশেষ করে বার্ষিক বর্ষা মৌসুমে (জুন-সেপ্টেম্বর) এসব দুর্ঘটনা বেশি ঘটে।

কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এ বছরে সারাদেশে বন্যা ও ভূমিধসে ৭০ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন।

আচ্চাম জেলার কাইলালির কর্মকর্তা ইয়াগা রাজ জোশি বলেন, বন্যার কারণে দেড় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা সবাই সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।