শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

অনলাইন নিউজ পোর্টাল • 19 মে 2021, 11:18 দুপুর • 255 বার পঠিত
নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। বুধবার সকালে ৫.৮ মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। হতাহতেরও কোনো খবর মেলেনি।

নেপালের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের পক্ষে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৪২ মিনিটে রাজধানী কাঠমান্ডুর ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে কম্পন অনুভূত হয়েছে।

প্যারিসের একটি ভূতাত্ত্বিক নজরদারি সংস্থার পক্ষে জানানো হয়েছে, ভারতেও কম্পন অনুভূত হয়েছে। উত্তরপ্রদেশের কিছু জায়গায় কম্পন ধরা পড়েছে।