নেদারল্যান্ডসে বিক্ষোভ,করোনার বিধিনিষেধের বিরুদ্ধে
অনলাইন নিউজ পোর্টাল
•
20 নভেম্বর 2021, 09:32 সকাল
•
289 বার পঠিত
শীতের আবাস পেয়ে পশ্চিমা দেশগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। আর এ কারণে আবারও আরোপ করা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি। কিন্তু অনেক দেশের সাধারণ জনগণ আর এ ধরণের স্বাস্থ্যবিধি মানতে নারাজ।
এদিকে নেদারল্যান্ডসের রোটেরডাম শহরে গত শুক্রবার করোনার বিধিনিষেধের বিরুদ্ধে বিশাল এক বিক্ষোভ মিছিল হয়। পুলিশ এতে বাধা দিলে তা সহিংশ রূপ নেয়। জানা যায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। পুলিশের পিটুনিতে কমপক্ষে দুজন আহত হয়েছেন।
প্রতিবাদে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। এ সময় শহরটি রণক্ষেত্রে পরিনত হয়।
এ ঘটনার ছবি তুলতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ভেঙে ফেলেন বিক্ষোকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশকে ফাঁকা গুলি পর্যন্ত চালাতে হয়েছে।