শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 16 জুলাই 2021, 08:20 সকাল • 88 বার পঠিত
নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, নদীকে দূষণমুক্ত রাখতে শুধু শিল্প-কলকারখানার নয় গৃহস্থালি, মেডিকেল এবং কৃষিসহ সব ধরনের বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। গতকাল অনলাইন প্লাটফর্মে মেঘনা নদীর জন্য মাস্টারপ্ল্যান তৈরির লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের কমিটির ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ার্কশপে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডবিøউএম) মাস্টারপ্ল্যানের জন্য প্রণীত ইনসেপশন রিপোর্ট উপস্থাপন করা হয়। এতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল সিইজিআইএস।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেঘনা নদীর দূষণরোধ, দখলমুক্ত এবং নাব্য ফিরিয়ে আনার লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকার চারপাশসহ দেশের নদীগুলোতে পয়ঃনিষ্কাশন, শিল্পসহ অন্যান্য কলকারখানার বর্জ্য নিয়মিতভাবে নিক্ষেপ করায় নদীর পানি দূষিত হচ্ছে। এতে পানির গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি মাছের প্রজনন ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে। তাই সরকার ঢাকা চারপাশসহ অন্যান্য নদীগুলো দখলমুক্ত, দূষণরোধ এবং নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে।