শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নদীগর্ভে বিলীন হয়ে ফের জাগা দুই ইউপিতে নির্বাচন বুধবার

মোহাম্মদ খাইরুল আমিন • 14 জুন 2022, 06:37 বিকাল • 222 বার পঠিত
নদীগর্ভে বিলীন হয়ে ফের জাগা দুই ইউপিতে নির্বাচন বুধবার

নোয়াখালী জেলার হাতিয়ায় নদীগর্ভে বিলীন হয়ে আবার জেগে ওঠা হরনী ও চানন্দী ইউনিয়নে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। দীর্ঘ ৩০ বছর পর এই দুটি ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
১ নম্বর হরণী ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৪৬৭। এখানে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী  মেম্বার পদে ১৭ জন ও সাধারণ মেম্বার পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২ নম্বর চানন্দী ইউনিয়নে ভোটার সংখ্যা ৪০ হাজার ৭০১। এখানে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী  মেম্বার পদে ১২ জন ও সাধারণ মেম্বার পদে ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই ইউনিয়নের ২৯ কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ৩০ বছর পর এই দুটি ইউনিয়ন পরিষদে ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উদ্দীপনা ও উচ্ছ্বাস। এদিকে নির্বাচন কর্মকর্তা ও পুলিশ প্রশাসন জানালেন- বহিরাগতদের ঠেকাতে ও ভোট সুষ্ঠু করতে সব ধরনের পরিস্থিতি  মোকাবিলায় প্রস্তুত রয়েছেন তারা। 

পুলিশ সুপার শহীদুল ইসলাম  বলেন, ‘নির্বাচনী এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। কোন বহিরাগত আসার কোন সুযোগ নাই। যখন যে অভিযোগ পাচ্ছি, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এছাড়া একই দিনে সদর উপজেলার ১টি, বেগমগঞ্জ উপজেলায় ১টি ও সেনবাগ উপজেলায় ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।