নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
অনলাইন নিউজ পোর্টাল
•
09 জুন 2020, 06:30 সকাল
•
1,176 বার পঠিত
নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দুপুরে আকিজ সিমেন্ট ফ্যাক্টরির সামনের অংশের নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ নৌ-থানার ওসি আব্দুল হাকিম বলেন, দুপুরে শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার কোনো পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।