নদ-নদীর পানি বেড়েই চলছে
অনলাইন নিউজ পোর্টাল
•
30 জুন 2021, 09:16 সকাল
•
226 বার পঠিত
উজানে উত্তর-পূর্ব ভারতে এবং দেশের অভ্যন্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরফলে বৃহত্তর সিলেট অঞ্চলে নদ-নদীসমূহের পানি বাড়ছেই। অতি বর্ষণ ও উজান থেকে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট বিভাগে যদুকাটা ও সারিগোয়াইন নদী বিপদসীমার ঊর্ধ্বে প্রবাহিত হয়। বিকেল পর্যন্ত পাউবোর সর্বশেষ তথ্য-উপাত্তে জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুরে লরেলগড় পয়েন্টে যদুকাটা নদী বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপরে এবং সিলেটের গোয়াইনঘাটের সারিঘাটে সারিগোয়াইন নদী বিপদসীমার ৪ সে.সি. উপর দিয়ে প্রবাহিত হয়। তাছাড়া সুনামগঞ্জে সুরমা নদীর পানি দ্রুত বেড়ে গিয়ে বিপদসীমার ৩৬ সে.মি. নিচে এসে গেছে। পূর্বাভাসে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় সুরমা নদী সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।