নাটোরে বাগাতিপাড়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু, আহত ৭
মোহাম্মদ খাইরুল আমিন
•
01 আগস্ট 2022, 04:18 দুপুর
•
233 বার পঠিত
নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে আশিক হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে আরও জানা যায় এ ঘটনায় আরো সাতজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী জানান, সকালে চায়ের দোকানে সিহাব উদ্দিন এবং তার ছেলে আশিকসহ ১০ থেকে ১২ জন চা পান করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। এতে সিহাব উদ্দিন, মোমীন, হাফেজ, সারোয়ার, বেলাল, শফিক ও রুপালী বেগম গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বাগাতিপাড়া মডেল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে চায়ের দোকানে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।