শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নাসরাল্লাহ নিহত হয়েছেন, নিশ্চিত করে জানাল হিজবুল্লাহ

মোহাম্মদ খাইরুল আমিন • 28 সেপ্টেম্বর 2024, 07:29 বিকাল • 350 বার পঠিত
নাসরাল্লাহ নিহত হয়েছেন, নিশ্চিত করে জানাল হিজবুল্লাহ

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী তাদের প্রধান নেতা সাঈদ হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। সেইসঙ্গে গাজা ও ফিলিস্তিনের সমর্থনে এবং লেবানন ও এর জনগণের সুরক্ষায়ও তারা লড়াই করে যাবে।

হিজবুল্লাহ নাসরাল্লাহর মৃত্যুর খবর জানানোর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল, শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে তাদের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ নিহত হয়েছেন।

এরপর নাসরাল্লাহর মৃত্যুর ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই হিজবুল্লাহর আল মানার টিভি কোরানের বাণী সম্প্রচার শুরু করেছে।

ইসরায়েলের হত্যাকাণ্ডের শিকার হওয়ার ভয়েই বহু বছর ধরে নাসরাল্লাহ জনসম্মুখে আসেননি। তিনি মধ্যপ্রাচ্যে সবচেয়ে সুপরিচিত এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন।

হিজবুল্লাহ তার মৃত্যুর খবর জানালেও দলের পরবর্তী নেতা কে হবেন তা বিবৃতিতে জানায়নি। নাসারাল্লাহ হত্যাকাণ্ডের জবাব কীভাবে দেওয়া হবে তাও গোষ্ঠীটি জানায়নি।