শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

নাশকতা মামলায় ২৭ বিএনপি-শিবির নেতাকর্মী গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন • 28 মে 2022, 09:16 সকাল • 608 বার পঠিত
নাশকতা মামলায় ২৭ বিএনপি-শিবির নেতাকর্মী গ্রেফতার

কুষ্টিয়ায় বিএনপি ও শিবিরের ২৭ জন নেতাকর্মীকে নাশকতা পরিকল্পনায় গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুললে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ  মামলায় সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে কুষ্টিয়া মডেল থানায়। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক পলাশ হোসেনসহ ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মিরপুর থানায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদসহ ৬ নেতাকর্মী ও দৌলতপুর থানায় গ্রেফতার হয়েছেন ২ জন।

এদিকে কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, এসআই সঞ্জয় মণ্ডল বৃহস্পতিবার নাশকতা পরিকল্পনায় জড়িত ৩০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এসআই সুমন চ্যাটার্জির করা মামলায় বিএনপির ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান, এখানে গ্রেফতারকৃত দুইজনকে মিরপুরে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।