শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নারদা দুর্নীতি মামলায় এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম যুক্ত

অনলাইন নিউজ পোর্টাল • 19 মে 2021, 09:09 রাত • 705 বার পঠিত
নারদা দুর্নীতি মামলায় এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম যুক্ত

চাঞ্চল্যকর নারদা দুর্নীতি মামলায় এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করেছে সিবিআই। এছাড়াও আইনমন্ত্রী মলয় ঘটক ও তৃণমূল কংগ্রেসের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করা হয়েছে।

বুধবার (১৯ মে) কলকাতা হাইকোর্টে মামলার কার্যক্রম শুরু হয়েছে। আদালতে মামলাটি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে স্থানান্তরের আবেদন জানিয়েছে সিবিআই।

আবেদনের পক্ষে যুক্তি হিসেবে সিবিআই কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এই মামলার বিচারকাজ চললে তাতে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের সম্ভাবনা আছে। আবেদনে মামলায় গ্রেফতার দুই মন্ত্রীসহ চার তৃণমূল নেতার কারা হেফাজত বহাল রাখার আবেদন জানিয়েছেন তারা।