শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জের পোশাক কারখানায় আগুন: নিয়ন্ত্রণে ১০টি ইউনিট

মোহাম্মদ খাইরুল আমিন • 28 জানুয়ারী 2022, 05:52 বিকাল • 405 বার পঠিত
নারায়ণগঞ্জের পোশাক কারখানায় আগুন: নিয়ন্ত্রণে ১০টি ইউনিট

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

শুক্রবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান বাংলাদেশ জার্নালকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল সারে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৪টা ৪৫ মিনিটের সংবাদে মোট ১০টি ইউনিট অগ্নি নির্বাপণে জন্য কাজ করছে।

তিনটি দোতলা ভবন-এর প্রথম এবং দ্বিতীয় তলা গুলোতে আগুন জ্বলছে বলেও জানা যায়।

তিনি আরো জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি।