নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
24 জুলাই 2023, 01:32 দুপুর
•
507 বার পঠিত
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে ফতুল্লার বিসিক শিল্প এলাকায় ফকিরা অ্যাপারেলস নামে এক পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। ৫০ মিনিট চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের সূত্রপাত্র এখনো জানা যায়নি। বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।