শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রন কাজে ৭ ইউনিট

মোহাম্মদ খাইরুল আমিন • 17 মার্চ 2022, 06:55 বিকাল • 278 বার পঠিত
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রন কাজে ৭ ইউনিট

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে শান ফেব্রিক্সে ভয়াবহ আগুন লেগেছে । আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টা ২৮ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ৩৫ মিনিটে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। বিস্তারিত পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে।