শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে মহাসড়কে পণ্যবাহী গাড়ি ডাকাতির চেষ্টা, আটক ৬

মোহাম্মদ খাইরুল আমিন • 13 আগস্ট 2022, 08:56 সকাল • 500 বার পঠিত
নারায়ণগঞ্জে মহাসড়কে পণ্যবাহী গাড়ি ডাকাতির চেষ্টা, আটক ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দর এলাকায় মহাসড়কে পণ্যবাহী গাড়ি ডাকাতি  হওয়ার সময় ছয় ডাকাতকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। এছাড়া ডাকাতির শিকার দুজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে।

গত শুক্রবার রাত সোয়া ২টার দিকে গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল ঘটনাস্থল থেকে ছয় ডাকাতকে আটক করে।

শনিবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।