শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে করোনা হাসপাতাল খুলে দেওয়ার দাবি

অনলাইন নিউজ পোর্টাল • 24 এপ্রিল 2021, 03:36 দুপুর • 1,163 বার পঠিত
নারায়ণগঞ্জে করোনা হাসপাতাল  খুলে দেওয়ার দাবি

বাংলাদেশে গতবছর প্রথম করোনা শনাক্ত হয় নারায়ণগঞ্জে।  

সব জেলার মধ্যে নারায়ণগঞ্জে করোনা শনাক্তের সংখ্যাও ছিল বেশি। ওই পরিস্থিতিতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেয় নারায়ণগঞ্জের খানপুরস্থ ৩০০ শয্যার হাসপাতাল ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতাল।

কিন্তু স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালটিতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেয়া বন্ধ হয়ে যায়। এমনকি লোকসানের কারণে চলতি সালের ১৫ জানুয়ারি অন্য রোগীদের চিকিৎসা সেবা দেওয়াও বন্ধ করে দেয় হাসপাতালটি।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সারাদেশে রেকর্ড সংখ্যক মৃত্যু হচ্ছে। সিদ্ধিরগঞ্জে এখন করোনা হাসপাতাল না থাকায় উৎকন্ঠায় রয়েছে এলাকাবাসী। বর্তমান পরিস্থিতিতে আবারও করোনা হাসপাতাল খুলতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
 
দেশব্যাপী করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণের শুরুতে অনেক রোগী সাজেদা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখন আমাদের এলাকায় কেউ কোভিড-১৯ পজিটিভ হলে কোন হাসপাতালে চিকিৎসা নিবেন তা বুঝতে পারছি না।

তাছাড়া বেশিরভাগ হাসপাতালে বেড খালি নেই শুনছি। এজন্য আমাদের সিদ্ধিরগঞ্জে করোনা হাসপাতাল অত্যান্ত প্রয়োজন।