শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে কলেজছাত্র হত্যায় ১ জনের ফাঁসি ও ৯ জনের যাবজ্জীবন

অনলাইন নিউজ পোর্টাল • 12 ডিসেম্বর 2021, 08:59 রাত • 314 বার পঠিত
নারায়ণগঞ্জে কলেজছাত্র হত্যায় ১ জনের ফাঁসি ও ৯ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কলেজছাত্র মফিজুল ইসলাম হত্যা মামলায় একজনের ফাঁসি ও নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সাতজন। তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ তিনজন পলাতক রয়েছেন।

আদালতের এপিপি অ্যাডভোকেট জাসমীন আহমেদ বলেন, ২০১১ সালের ৯ নভেম্বর মুছারচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শহিদুল্লাহর বাড়িতে টেঁটা ও ধারালো ছুরিসহ হামলা চালান আসামিরা। এ সময় শহিদুল্লার কলেজ পড়ুয়া ছেলে মফিজুল ইসলামকে টেঁটা দিয়ে খুঁচিয়ে হত্যা করেন তারা। একই সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালান। এতে আরো কয়েকজন আহত হন।

তিনি আরো বলেন, এ ঘটনায় সোনারগাঁও থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শহিদুল্লাহ। এ মামলায় ১২ জনের সাক্ষগ্রহণের ভিত্তিতে আদালত এ রায় দেয়।