শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে ককশিটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

মোহাম্মদ খাইরুল আমিন • 12 জানুয়ারী 2022, 02:01 দুপুর • 442 বার পঠিত
নারায়ণগঞ্জে ককশিটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ককশিটের গুদামে আগুন লেগেছে। এ সময় আশপাশের কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসকর্মীরা।

বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন।

তিনি জানান, সকাল ১০টা ২৪ মিনিটে আগুন লাগার খবরে ঘটনাস্থলে গিয়ে আমাদের মোট ৮টি ইউনিট কাজ করে। বেলা সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
 
প্রাথমিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।