নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় একটি ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে স্ত্রী আলেয়া বেগম (৪২) এর মৃত্যুর একদিন পর স্বামী হাবিবুর রহমানও চলে গেলেন না ফেরার দেশে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমানের মৃত্যু হয়। নিহতের মেয়ের জামাতা বিপ্লব এ তথ্য নিশ্চিত করেন।
এনিয়ে ওই দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হলো। এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
তিনি জানান, শুক্রবার দুর্ঘটনার পরই বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল দগ্ধদের। আজ (মঙ্গলবার) দুপুরে আমার শ্বশুরের শাররিক অবস্থার অবনতি হলে লাইফ সার্পোটে নেয়া হয়েছিল। কিন্তু রাত ৯টার দিকে তিনি মারা যান। আগামীকাল (আজ) তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।