শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ, আহত ৬

মোহাম্মদ খাইরুল আমিন • 13 আগস্ট 2023, 10:41 দুপুর • 234 বার পঠিত
নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ, আহত ৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ধারণা, ঘরে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হতে পারে। 

কাশীপুর ইউনিয়নের হোসাইনী নগর এলাকার লক্ষ্মী নিবাস নামে আবাসিক ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে শনিবার রাত ১২টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে আগুনে দগ্ধ চারজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
 
এই বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন- হোসাইনী নগর এলাকার লোকমানের ছেলে সবুজ খন্দকার (২৫), মো. রানা (৩০), তার স্ত্রী বিথী (১৮), তাদের শিশু সন্তান ও আবুল কালাম (৬০)৷ আহত আরেকজনের নাম পাওয়া যায়নি৷

রোববার সকালে বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, বিস্ফোরণে আহত চারজনের মধ্যে সবুজের শরীরের ৫৫ শতাংশ, রানার ১২ শতাংশ, বিথীর ৩৫ শতাংশ পুড়ে গেছে৷ তাদের অবস্থা আশঙ্কাজনক৷ রুবেল সামান্য দগ্ধ হয়েছেন৷ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়৷