শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

অনলাইন নিউজ পোর্টাল • 29 মার্চ 2021, 03:48 দুপুর • 163 বার পঠিত
নারায়ণগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের এক চালক নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা আরো অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন চালক মারা গেছেন। দুর্ঘটনায় বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ এবং কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়।