শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে ৮০টি প্রাইভেটকার আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন নিউজ পোর্টাল • 14 এপ্রিল 2021, 02:50 দুপুর • 842 বার পঠিত
নারায়ণগঞ্জে ৮০টি প্রাইভেটকার আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে ৮০টি প্রাইভেটকার আটক করা হয়েছে। লকডাউনের প্রথম দিন বুধবার ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গাড়িগুলো আটক করা হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট জানান, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভোর ৬টায় শিমরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অবস্থান নেয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চলাচলও বাড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাইভেটকার। কোন কারণ ছাড়াই অনেকে গাড়ি নিয়ে বের হচ্ছেন। প্রায় ৮০টি প্রাইভেটকার আটক করা হয়েছে।

তিনি আরো জানান, শাস্তি হিসেবে গাড়িগুলোকে ৩ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। পরে ছেড়ে দেয়া হয়েছে। তবে কোনো জরিমানা করা হয়নি।