শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

নামাযের মধ্যে সিজদায় দুই পা উঠে গেলে কি নামায ফাসেদ হয়ে যায়?

মোহাম্মদ খাইরুল আমিন • 17 নভেম্বর 2022, 10:37 দুপুর • 2,160 বার পঠিত
নামাযের মধ্যে সিজদায় দুই পা উঠে গেলে কি নামায ফাসেদ হয়ে যায়?

১৩৩১: প্রশ্ন
নামাযের মধ্যে সিজদায় দুই পা উঠে গেলে কি নামায ফাসেদ হয়ে যায়?

উত্তর:
সিজদার সঠিক পদ্ধতি হল, উভয় পায়ের আঙ্গুলি কিবলামুখী করে জমিনে লাগিয়ে রাখা। পুরো সিজদার মধ্যে অন্তত এক তাসবীহ পরিমাণ সময় কোনো পায়ের কোনো অংশ জমিনে লেগে থাকলে সিজদা হয়ে যায়। সুতরাং এরপর দুই পা উঠে গেলে নামায ফাসেদ হবে না। তবে অধিকাংশ সিজদায় এভাবে দুই পা উঠে গেলে মাকরূহ তাহরীমী হবে। আর যদি পুরো সিজদার মধ্যে এক তাসবীহ পরিমাণও উভয় পায়ের কোনো অংশ জমিনে না লেগে থাকে তবে নামায ফাসেদ হয়ে যাবে।

-শরহুল মুনিয়া ২৮৪, রদ্দুল মুহতার ১/৪৪৭, তাকরীরাতে রাফেয়ী ১/৫৬