নামাযের মাঝে ইমামের যদি কোন ভুল হয়ে যায় মাসায়েল
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 অক্টোবর 2022, 04:08 দুপুর
•
477 বার পঠিত
১২৬২: প্রশ্ন
নামাযের মাঝে ইমামের যদি কোন ভুল হয়ে যায়। তাহলে সতর্ক করার জন্য ‘সুবহানাল্লাহ’ বলবে নাকি ‘আল্লাহু আকবার’ বলবে? কোনটা উত্তম?
উত্তর:
ইমামের কোনো ভুল হয়ে গেলে তাকে সতর্ক করার জন্য ‘সুবহানাল্লাহ’ বলাটাই উত্তম। কেননা হাদীস এবং সাহাবাদের আমল দ্বারা ‘সুবহানাল্লাহ’ বলা প্রমাণিত। তবে, ‘আল্লাহু আকবার’ বললেও নামাযের কোনো ক্ষতি হবে না।
-জামে তিরমিযী ১/৮৫; উমদাতুল কারী ৭/২৭৯; মাআরিফুস-সুনান ৩/৪৪২; সুনানে আবু দাউদ ১/১৪৮; ফাতহুল কাদীর ১/৩৫৬; আল-বাহরুর রায়েক ২/৭; রদ্দুল মুহতার ১/৬৩৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৯৯