নামাযে পূর্ণ সালাম ও দ্বিতীয় সালাম কি ওয়াজিব?
মাসিক আল- কাউসার
•
14 এপ্রিল 2026, 10:45 দুপুর
•
168 বার পঠিত
প্রশ্ন:নামায শেষে আমরা যখন সালাম ফিরিয়ে থাকি তখন কি পূর্ণ সালাম বলাই ওয়াজিব নাকি আংশিক? যদি আংশিক হয় তবে পুরোটা বলার হুকুম কী? দ্বিতীয় সালাম কি ওয়াজিব?
উত্তর:নামায শেষে উভয় সালাম বলা ওয়াজিব এবং উভয় সালামেই ‘আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ পর্যন্ত বলা সুন্নাত। তবে শুধু ‘আস-সালাম’ বললেও ওয়াজিব আদায় হয়ে যাবে।
-আল-বাহরুর রায়েক ১/৩০১; শরহুল মুনিয়া ২৯৮; আস-সিআয়াহ ২/১৩৭; আল-মুহীতুল বুরহানা ২/১৩১; রদ্দুল মুহতার ১/৪৬৮; মাজমাউল আনহুর ১/১৩৩