শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

নামায শেষে সালাম ফিরানোর মাসায়েল

মোহাম্মদ খাইরুল আমিন • 25 অক্টোবর 2022, 02:36 দুপুর • 431 বার পঠিত
নামায শেষে সালাম ফিরানোর মাসায়েল

১২৫৯: প্রশ্ন
নামায শেষে আমরা যখন সালাম ফিরিয়ে থাকি তখন কি পূর্ণ সালাম বলাই ওয়াজিব নাকি আংশিক? যদি আংশিক হয় তবে পুরোটা বলার হুকুম কী? দ্বিতীয় সালাম কি ওয়াজিব?

উত্তর:
নামায শেষে উভয়  সালাম বলা ওয়াজিব এবং উভয় সালামেই ‘আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ পর্যন্ত বলা সুন্নাত। তবে শুধু ‘আস-সালাম’ বললেও ওয়াজিব আদায় হয়ে যাবে।

-আল-বাহরুর রায়েক ১/৩০১; শরহুল মুনিয়া ২৯৮; আস-সিআয়াহ ২/১৩৭; আল-মুহীতুল বুরহানা ২/১৩১; রদ্দুল মুহতার ১/৪৬৮; মাজমাউল আনহুর ১/১৩৩