শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

নামায অবস্থায় আস্তিন গুটিয়ে রাখা কি মাকরূহ?

মোহাম্মদ খাইরুল আমিন • 17 নভেম্বর 2022, 10:41 দুপুর • 1,204 বার পঠিত
নামায অবস্থায় আস্তিন গুটিয়ে রাখা কি মাকরূহ?

১৩৩৩: প্রশ্ন
অধিকাংশ সময় আমাদের মসজিদে অনেক লোককে দেখতে পাই যে, নামায অবস্থায় আস্তিন গুটিয়ে রাখে। এক দিন মহল্লার ইমাম সাহেব তাদেরকে বললেন যে, এরকম করাটা মাকরূহ। এখন আমি জানতে চাই, এ কথা সঠিক কি না? যদি সঠিক হয় তাহলে এটা মাকরূহ তাহরীমী না তানযিহী? জানিয়ে বাধিত করবেন।

উত্তর:
জামার হাতা গুটিয়ে নামায পড়া মাকরূহ তাহরীমী। এটা হাদীসের নিষিদ্ধ سدل ثوب (স্বাভাবিক নিয়ম অনুযায়ী কাপড় না রাখা) এর অন্তর্ভুক্ত।

-ফাতাওয়া হিন্দিয়া ১/১০৬, শরহুল মুনিয়া ৩৪৮, আদ্দুররুল মুখতার ১/৬৩৯, ফাতহুল কাদীর ১/৩৫৯, খুলাসাতুল ফাতাওয়া ১/৫৮