শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নামাজরত অবস্থায় ৮ জন আফগানী ভাইকে গুলি করে হত্যা

অনলাইন নিউজ পোর্টাল • 18 এপ্রিল 2021, 06:06 বিকাল • 626 বার পঠিত
নামাজরত অবস্থায় ৮ জন আফগানী ভাইকে গুলি করে হত্যা

আফগানিস্তানে তারাবির নামাজ পড়ার সময় মসজিদে গুলি চালিয়ে এক পরিবারের আট ব্যক্তিকে হত্যা করেছে বন্দুকধারীরা। শনিবার দেশটির পূর্ব নানঘর প্রদেশে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, জালালাবাদের ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করা হয়। আটজনের মধ্যে পাঁচজন এক মায়ের সন্তান, বাকি তিনজন তাদের চাচাতো ভাই।

স্থানীয় এক পুলিশ ডেইলি সাবাহকে বলেছেন, তারাবির নামাজের সময় মসজিদে ঢুকে গুলি চালানো হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে এটি টার্গেটেড হামলা।’