শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইমামকে কুপিয়ে হত্যা ময়মনসিংহে

অনলাইন নিউজ পোর্টাল • 20 সেপ্টেম্বর 2020, 10:27 দুপুর • 285 বার পঠিত
নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইমামকে কুপিয়ে হত্যা ময়মনসিংহে

এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আজিম উদ্দিন (৫০) নামে এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ময়মনসিংহ গফরগাঁও উপজেলায় ।

গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের সাদুয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আজিম উদ্দিন নিগুয়ারী ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত মরজত আলীর ছেলে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাফেজ আজিম উদ্দিন একই ইউনিয়নের পার্শ্ববর্তী সাদুয়া গ্রামের সাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সুরুজ আলী জামে মসজিদে ইমামতি করতেন। শনিবার তিনি এশার নামাজ শেষ করে পায়ে হেঁটে সাদুয়া-বেলদিয়া সড়ক দিয়ে বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা দা দিয়ে তার মাথায়, পেটে, হাতে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।