শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নামাজ পড়ে ফেরার পথে যুবককে গুলি করে হত্যা

অনলাইন নিউজ পোর্টাল • 12 এপ্রিল 2021, 11:00 দুপুর • 83 বার পঠিত
নামাজ পড়ে ফেরার পথে যুবককে গুলি করে হত্যা


  টেকনাফ উপজেলায় নামাজ পড়ে ফেরার পথে এক যুবককে তুলে নিয়ে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত সোয়া ৯টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ভাই সাদ্দাম হোসেন  বলেন , রাতে টেকনাফের পশ্চিম লেদা এলাকার মসজিদে নামাজ পড়ে বাসায় ফিরছিল ইমাম। এ সময় পথে ১০-১৫ জনের একটি অজ্ঞাত দুর্বৃত্তের দল তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

 এক পাহাড়ে তার লাশ পাওয়া যায়।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে গুলি ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি।