শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

নাক ঝাড়ার সময় জমাট বাঁধা রক্তের চাকা বের হলে কি ওযু ভেঙে যায়?

মাসিক আলকাউসার • 06 ফেব্রুয়ারি 2026, 08:13 রাত • 397 বার পঠিত
নাক ঝাড়ার সময় জমাট বাঁধা রক্তের চাকা বের হলে কি ওযু ভেঙে যায়?

প্রশ্ন:সর্দির কারণে মাঝে মাঝেই আমার নাক বন্ধ হয়ে থাকে। বিশেষত ঘুম থেকে ওঠার পর এ সমস্যাটা বেশি হয়। তখন ওযু করার পরও নাক ঝাড়লে প্রায়ই চাকার মতো জমাট বাঁধা রক্ত বের হয়ে আসে।

জানতে চাই, নাক ঝাড়ার সময় এ রকম রক্তের চাকা বের হলে কি ওযু ভেঙে যাবে?

উত্তর:নাক ঝাড়ার সময় ভেতর থেকে জমাট বাঁধা রক্ত বের হলে ওযু নষ্ট হয় না। তাই এক্ষেত্রে আপনাকে পুনরায় ওযু করতে হবে না।

* >خلاصة الفتاوى< ১/১৫ : الرجل إذا استنثر، فخرج من أنفه علق قدر العدسة، لا ينقض الوضوء.

–আলমুহীতুল বুরহানী ১/২০৩; আলবাহরুর রায়েক ১/৩৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১১; শরহুল মুনইয়া, পৃ. ১৩৬; রদ্দুল মুহতার ১/১৩৯