শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নাইজেরিয়ার আবাসিক এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত

অনলাইন নিউজ পোর্টাল • 30 আগস্ট 2020, 11:58 দুপুর • 271 বার পঠিত
নাইজেরিয়ার আবাসিক এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত

নাইজেরিয়ার সবচেয়ে জনবহুল শহর লাগোসের একটি আবাসিক এলাকায় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দু’জন জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

দেশটির জাতীয় জরুরি অবস্থা ব্যবস্থাপনার এজেন্সি জানিয়েছেন, কোরাম অ্যাভিয়েশন পরিচালিত বেল-২০৬ হেলিকপ্টারটি হঠাৎ করেই বিধ্বস্ত হয়েছে। নিহতদের মধ্যে একজন বিমানের চালক অন্য একজন যাত্রী ছিলেন। আহত ব্যক্তিকে চিকিত্সা দেয়া হচ্ছে।

ঘটনাস্থলে হেলিকপ্টার অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এই দুর্ঘটনায় একটি দেয়াল এবং একটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি।