নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
26 অক্টোবর 2021, 08:43 রাত
•
218 বার পঠিত
উত্তর নাইজেরিয়ার একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অরো ২০ জন । সোমবার ভোর ৫টার দিকে দেশটির নাইজার রাজ্যের মাশেগু লোকাল গভর্নমেন্ট এলাকার মাজাকুকা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্দুকধারীরা ঘটনাস্থলে আসার পর সোজা মসজিদের দিকে যায় এবং সরাসরি নামাজরত মুসল্লিদের দিকে গুলিবর্ষণ শুরু করে। তাদের এই গুলিবর্ষণের হাত থেকে কেউই রেহাই পায়নি।
তারা আরো বলেন, তারা প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি কারণ অনেক লোক নিরাপত্তার জন্য ঝোপের মধ্যে চলে গিয়েছিল। তবে এখন পর্যন্ত প্রায় ১৮টি মরদেহ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে নাইজার প্রদেশের পুলিশের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হতে হয়।