শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 24 অক্টোবর 2020, 07:14 বিকাল • 348 বার পঠিত
নাইজেরিয়ায় চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যু

নাইজেরিয়ায় পুলিশি বর্বরতার বিরুদ্ধে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। বিক্ষোভে ৫১ বেসামরিক, ১১ পুলিশ সদস্য এবং ৭ সেনা সদস্য নিহত হয়েছে।

দু’সপ্তাহের বেশি সময় ধরে দেশটির বড় শহরগুলোয় পুলিশের বিতর্কিত বিশেষ বাহিনী স্পেশাল অ্যান্টি-রবারি স্কোয়াডের (সার্স) বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। গত ৭ অক্টোবর থেকে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত বহু হতাহত ছাড়াও অনেক বিক্ষোভকারীকে গ্রেফতারও করা হয়েছে।

এদিকে, নিজের দেশের জনগণকে হত্যায় নাইজেরিয়া সরকারকে দায়ী করেছেন দেশটির ফুটবলার ওডিয়ন জুড ইগহালো। সম্প্রতি টুইটারে এক ভিডিও বার্তা পোস্ট করে তিনি বলেন, ‘আমি এই সরকারকে নিয়ে খুবই লজ্জিত।’

উল্লেখ্য, সার্স হলো নাইজেরিয়া পুলিশের একটি বিতর্কিত শাখা। এই শাখার বর্বরতার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরুর পর এই শাখাটি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় দেশটির সরকার। পরবর্তীতে তা বন্ধ করে দেয়ার পরেও বিক্ষোভ থামেনি।