শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৫০, নিখোঁজ অনেকে

মোহাম্মদ খাইরুল আমিন • 24 মে 2022, 04:18 দুপুর • 223 বার পঠিত
নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৫০, নিখোঁজ অনেকে

নাইজেরিয়া উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে একদল বন্দুকধারীর হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

আরও জানা যায় গত রোববার (২২ মে) রান শহরে চালানো এ হামলায় ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বর্নো রাজ্যে  বোকো হারামের নেতৃত্বে একযুগের বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চলছে। এ পর্যন্ত বিভিন্ন হামলায় সাড়ে তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। তবে এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

আরন টম নামের স্থানীয় এক কৃষক বলেন, ‘খামারে কাজ করার সময় আমাদের নির্দোষ মানুষদের হত্যা করা হয়েছে। এ নিয়ে আমরা সবাই কষ্টে আছি। রানে আমরা ৫০ জনকে সমাহিত করেছি। তারা বর্ষা মৌসুম শুরুর হওয়ার আগেই নিজেদের জমি পরিষ্কার করতে গিয়েছিলেন।

অন্যরা জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন।’ আকিদ মুহাম্মদ নামের এক কৃষক হামলার সময়ের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘অস্ত্র ও চাপাতি নিয়ে বিপুলসংখ্যক বোকো হারাম সদস্য মোটরসাইকেলে করে এসে খামারে কাজ করা পুরুষ সদস্যদের ঘিরে ফেলে। তাদের জিম্মি করা হয়। এরপর একে একে হত্যা করা হয় তাদের।’