শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলার পর থেকে ১৪০ শিক্ষার্থী নিখোঁজ

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুলাই 2021, 08:21 রাত • 92 বার পঠিত
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলার পর থেকে ১৪০ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার কাদুনা রাজ্যের একটি আবাসিক বিদ্যালয়ে বন্দুকধারীদের হামলার পর থেকে ১৪০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। গত ডিসেম্বেরের পর থেকে নাইজেরিয়ার ওই অঞ্চলের বিদ্যালয়ে হামলা চালিয়ে অপহরণের এটা দশম ঘটনা।

কাদুনা রাজ্যের দক্ষিণাঞ্চলে বেথেল ব্যাপ্টিস্ট হাইস্কুলে ছাত্রাবাসে হামলা চালায় বন্দুকধারীরা। রাতভর চালানো হামলায় ওই বিদ্যালয়ের ১৪০ শিক্ষার্থী অপহরণ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একজন শিক্ষিকাসহ ২৬ জনকে। 

জানা যায়, স্কুলে ১৮০ জনের মতো শিক্ষার্থী ছিল। তারা পরীক্ষায় বসার প্রক্রিয়ার মধ্যে ছিল।

ওই বিদ্যালয়ের শিক্ষক বলেন, আমাদের ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। মাত্র ২৫ জনকে উদ্ধার করা গেছে। আমরা এখনো জানি না শিক্ষার্থীদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে।