নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে নাইজার নদীতে নৌকা ডুবি
অনলাইন নিউজ পোর্টাল
•
27 মে 2021, 01:22 দুপুর
•
1,546 বার পঠিত
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে নাইজার নদীতে ২০০ জন নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত ১৪০ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ২২ জনকে। ধারণা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের সবাই নিহত হয়েছেন।
নাইজার রাজ্য সরকারের মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার ভোরে নাইজার নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটি নাইজার থেকে কেবি রাজ্যে যাচ্ছিল।
নাইজার প্রদেশের এনগাস্কি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা বলেন, অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়। এর ধারণক্ষমতা ছিল সর্বোচ্চ ৮০ জন। তবে ডুবে যাওয়ার সময় এতে যাত্রী ছিল ১৬০ জনের বেশি। তিনি আরো জানান, নৌকাটিতে স্বর্ণের খনি থেকে সংগৃহীত বালুর বস্তাও ছিল। উদ্ধার অভিযান এখনো চলছে।