নাইজেরিয়ার কারাগারে বন্দুকধারীদের হামলা, পালিয়েছে বহু বন্দি
অনলাইন নিউজ পোর্টাল
•
24 অক্টোবর 2021, 09:54 রাত
•
272 বার পঠিত
নাইজেরিয়ার একটি কারাগারে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওই করাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করেছে হামলাকারীরা। শুক্রবার গভীর রাতে বন্দুকধারীরা এই হামলা চালিয়েছে।
তবে সেখানে ও শহরে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। এরই মধ্যে তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। নাইজেরিয়ান প্রিজন সার্ভিসের ফ্রান্সিস এনোবোরও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাইজেরিয়ায় কারাগারে এ বছর এটি তৃতীয় হামলার ঘটনা। দেশটিতে কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার ঘটনা বারবারই ঘটছে। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে খুব সামান্য সংখ্যককেই পুলিশ পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ২০১৭ সালের পর দেশটির কারাগার থেকে অন্তত চার হাজার ৩০৭ জন বন্দি পালিয়েছে। শুধু ২০২১ সালেই পৃথক দুইটি ঘটনায় কারাগার থেকে দুই হাজারে বেশি বন্দি পালিয়ে যায়।