নাইজেরিয়া রাজধানী লাগোসে ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
অনলাইন নিউজ পোর্টাল
•
05 নভেম্বর 2021, 10:14 দুপুর
•
533 বার পঠিত
নাইজেরিয়া রাজধানী লাগোসের একটি সুউচ্চ ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার জরুরি পরিষেবাগুলো এ তথ্য জানায়।
রাজধানীর ইকয়ি পাড়ার একটি নির্মাণ সাইটের ২১তলা ভবন যা বিলাসবহুল ও জমকালো অ্যাপার্টমেন্ট-এর জন্য পরিচিত- সোমবার একটি ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ে। তবে এখন পর্যন্ত এই ভবনধসের কারণ জানা যায়নি।
এদিকে লাগোস স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জেনারেল ম্যানেজার ফেমি ওকে-ওসানিনতোলু এএফপিকে বলেন, এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ৩৩ জন পুরুষ আর বাকি তিনজন নারী। আর আমরা ৯ জনকে জীবিত উদ্ধার করেছি।
তবে উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত। এদিকে ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের পরিবার ও আত্মীয়-স্বজনদের ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছেন।