শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নাইজেরিয়া রাজধানী লাগোসে বহুতল ভবন ধসে নিহত ১৫, নিখোঁজ অনেক

অনলাইন নিউজ পোর্টাল • 03 নভেম্বর 2021, 09:57 সকাল • 395 বার পঠিত
নাইজেরিয়া রাজধানী লাগোসে বহুতল ভবন ধসে নিহত ১৫, নিখোঁজ অনেক

নাইজেরিয়ার রাজধানী লাগোসে নির্মাণাধীন বহুতল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেক মানুষ।  ভবন ধসের ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন জরুরি উদ্ধারকর্মীরা। খবর আল জাজিরা'র।

এদিকে নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ফারিনলোয়ি জানিয়েছেন, বর্তমান ধসে পড়া ভবনটি থেকে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৫, জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে।
এদিকে আরো জানা যায় ,নিখোঁজ স্বজনদের খোঁজে ঘটনাস্থলে অবস্থান করছেন অনেকে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির নির্মাণাধীন কোম্পানি অনুমোদন নেওয়ার তুলনায় ছয়তল বেশি নির্মাণ করায় দুর্ঘটনাটি ঘটেছে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটিতে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। ভবন নির্মাণের নীতিমালা খুব কমই মানা হয় দেশটিতে। এছাড়া ভেজাল ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগও প্রায়ই পাওয়া যায়।

অন্নথায় ,লাগোস স্টেট বিল্ডিং কন্ট্রোল এজেন্সির জেনারেল ম্যানেজার গোবলাহান ওকি জানান, ১৫তলা নির্মাণের অনুমতি নিয়ে ২১তলা করা হয়েছিল। আর ভবন নির্মাণে ব্যবহৃত সরঞ্জামও মানসম্মত ছিল না।