শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় ১৬ সেনা নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 03 মে 2021, 01:21 দুপুর • 101 বার পঠিত
নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় ১৬ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় ১৬ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন। রোববার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার বিকালে তাহৌয়া অঞ্চলে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলাটি হয়। কারা হামলা চালিয়েছে তা পরিষ্কার না হলেও এলাকাটিতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোর আধিপত্য আছে।

২০১৮ সালে প্রতিবেশী মালির ঘাঁটিগুলো ছাড়িয়ে তাদের তৎপরতা বিস্তৃত করার পর থেকে এই গোষ্ঠীগুলোর হামলায় নাইজারের কয়েকশত সেনা ও বেসামরিক নিহত হয়েছেন। বর্তমানে মালি, নাইজার ও বুরকিনা ফাসোর বিশাল এলাকা গোষ্ঠী দুটির নিয়ন্ত্রণে রয়েছে।