শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নাহিদ হত্যায় গ্রেপ্তার ৫ শিক্ষার্থী রিমান্ডে

মোহাম্মদ খাইরুল আমিন • 28 এপ্রিল 2022, 05:56 বিকাল • 273 বার পঠিত
নাহিদ হত্যায় গ্রেপ্তার ৫ শিক্ষার্থী রিমান্ডে

রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছিলেন ডেলিভারিম্যান নাহিদ। তাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে আগের দিন গ্রেপ্তার করা হয়। আর এদিন তাদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এর প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন ঢাকা কলেজের হিসাব বিজ্ঞানের ছাত্র আব্দুল কাইয়ূম ও পলাশ, সমাজ বিজ্ঞানের ছাত্র ইরফান, বাংলা বিভাগের ছাত্র ফয়সাল ও ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম। 

এই ৫ জনকে অভিযান চালিয়ে ঢাকা ও ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আজই রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে নাহিদ হত্যায় জড়িত থাকা ওই ৫ আসামিকে গ্রেপ্তারের কথা জানানো হয়। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানিয়েছিলেন, গ্রেপ্তার হওয়া পাঁচ জনই ঢাকা কলেজের শিক্ষার্থী। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে হেলমেট উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাতে নিউ মার্কেট কর্মচারী-ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের প্রায় আড়াই ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। পরের দিন মঙ্গলবারও দফায় দফায় সারাদিন জুড়ে সংঘর্ষ হয়। তাতে দুই পক্ষের অনেকে আহত হন। নাহিদ নামের একজন ডেলিভারিম্যান ও মোরসালিন নামের এক দোকান কর্মচারী আহত হয়ে হাসপাতালে পর্তি হন। পরে তারা মারা যান। নাহিদকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছিল। নিহত এ দুজনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে।