শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নাফনদী থেকে অজ্ঞাত ২ জনের মৃতদেহ উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন • 27 সেপ্টেম্বর 2022, 06:24 বিকাল • 400 বার পঠিত
নাফনদী থেকে অজ্ঞাত ২ জনের মৃতদেহ উদ্ধার

নাফনদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ষটি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। ওসি বলেন, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ আসে উপজেলার সাবরাং নাফনদীর পাড়ের দিকে মৃতদেহ ভাসছে।তথ্য অনুযায়ী এস আই নুরে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।একই দিন সকাল সাড়ে ১০টার সময় টেকনাফ পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড জেটি ঘাঁট সংলগ্ন নাফনদীর কিনারায় প্যারাবনে আরও একটি লাশ ভাসছে। উক্ত সংবাদটি পাওয়ার পর এস আই রউফ বুলবুলের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করতে সক্ষম হয়।
ওসি বলেন মৃতদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। মৃতদেহ গুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।